ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্য সংকট যেন বেড়েই চলেছে। মঙ্গলবার (১৩ মে) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এক টেলিভিশন ভাষণে বলেছেন, ইরান প্রয়োজনে একসাথে ৬০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর দিকে ছুড়তে পারে। তিনি বলেন, আমরা যদি একসঙ্গে ৬০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ি, শত্রুরা তা সহ্য করতে পারবে কি?

সালামি বলেন, ‘আমাদের শত্রুরা তাদের হুমকির পরিণতি বুঝতে পারছে না। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত আজারবাইজানে যেতে ভয় পাচ্ছেন।’

তিনি আরো বলেন, যুদ্ধ এখন আর শুধু সামরিক যুদ্ধ নয়—এটি মিডিয়া, সংস্কৃতি ও মতাদর্শের লড়াইয়েও রূপ নিয়েছে। গাজার উদাহরণ টেনে তিনি বলেন, ‘দৃঢ় সংকল্প থাকলে সামরিক শক্তিকেও প্রতিরোধ করা যায়।’

ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলো ইচ্ছাকৃতভাবে সরাসরি সংঘাতে জড়াচ্ছে না, বরং একতরফা যুদ্ধবিরতির পথ বেছে নিচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত পিছু হটার ইঙ্গিত বলে মনে করেন তিনি।

শেষে সালামি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেতরে চাপ বেড়েছে, বিশেষ করে তাদের বিমানবাহিনীর সক্ষমতা কমছে এবং বিমান দুর্ঘটনার হার বেড়েছে—যা তাদের সামরিক দুর্বলতার প্রতিফলন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা