আন্তর্জাতিক

ইউরোপীয় শক্তিগুলোকে ‘সংঘাতের কৌশল’ না নিতে ইরানের হুঁশিয়ারি

ইউরোপীয় শক্তিগুলোকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ‘সংঘাতমূলক কৌশল’ গ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

রবিবার (১১ মে) এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ফরাসি গণমাধ্যম এএফপি জানিয়েছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এপ্রিলের শেষদিকে বলেছিলেন, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন একত্রে সিদ্ধান্ত নিয়েছে, ‘ইউরোপের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এক সেকেন্ডও দেরি না করে’ দশকখানেক আগে প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার কার্যকর করবে।

এর জবাবে লা পয়েন্ট-এ প্রকাশিত সাক্ষাৎকারে আরাকচি বলেন, ‘এই সংঘাতমূলক কৌশল বিশ্বব্যাপী একটি পারমাণবিক বিস্তার সঙ্কট সৃষ্টি করতে পারে, যার মূল মূল্য ইউরোপীয়দেরই দিতে হতে পারে।’

তিনি জানান, তিনি প্যারিস, বার্লিন ও লন্ডনে সফর করতে প্রস্তুত, যাতে ‘একটি নতুন অধ্যায় শুরু’ করা যায়।

২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে যে ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থার কথা বলা হয়েছিল-যার মাধ্যমে ইরান চুক্তির শর্ত মানতে ব্যর্থ হলে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করা সম্ভব-তা এখন ‘কূটনৈতিক চাপের হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তিনি আক্ষেপ করেন। অথচ ‘এটি মূলত চূড়ান্ত সমাধানের জন্য একটি বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা হিসেবেই পরিকল্পিত ছিল।’

‘ইরান তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে,’ বলেন আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, বিশ্ব শক্তিগুলোকে তেহরান সতর্ক করে দিয়েছে যে ‘স্ন্যাপব্যাক ব্যবস্থার অপব্যবহার করলে এর পরিণতি হবে-শুধু ইউরোপের ভূমিকার সমাপ্তি নয়, বরং এমন একটি উত্তেজনার সূচনা, যা হয়তো আর ঠেকানো যাবে না।’

ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ই৩-কে নিজেদের প্রশ্ন করা উচিত, কীভাবে তারা এই অচলাবস্থায় পৌঁছলো।’

তিনি বলেন, ‘তারা তাদের কৌশল পুনর্বিবেচনা না করে বরং সংঘাতমুখী অবস্থান নিয়েছে-মানবাধিকার কিংবা ইরানের রাশিয়ার সঙ্গে বৈধ সম্পর্ককে অজুহাত বানিয়ে কূটনৈতিকভাবে নিজেদের গুটিয়ে নিচ্ছে।’

এই মন্তব্যগুলো প্রকাশিত হয়েছে এমন সময়, যখন ইরান ও যুক্তরাষ্ট্র মাসকাটে চতুর্থ দফা পারমাণবিক আলোচনা শুরু করেছে।

প্রায় এক মাস আগে শুরু হওয়া পূর্ববর্তী আলোচনাগুলোর ধারাবাহিকতায় এ বৈঠক হচ্ছে, যা ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ।

সূত্র : এএফপি।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা