ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ড্রোনের সফল পরীক্ষা চালাল ইরান

সান নিউজ ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ-৫৩২।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন ইরানের তরুণ বিশেষজ্ঞরা।

আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলি কুহেস্তানি জানান, ড্রোনটিতে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে। একমুখী পথে এর পাল্লা হচ্ছে ৪৫০ কিলোমিটার। কামিকাযে এই ড্রোন ১২ হাজার ফুট ওপর দিয়ে টানা ৩ ঘণ্টা উড়তে পারে। ড্রোনটি গাড়ির ওপর থেকে উড্ডয়ন করা যায়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

তিনি আরও জানান, ড্রোনটি ৫০ কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে নির্মিত ও অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। ফলে ড্রোনটিকে ব্যবহারে আনার জন্য অল্প সময় প্রয়োজন হয়।

খবর : ইরনা

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা