ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার গঙ্গার নিচে চলবে মেট্রো

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতে গঙ্গার নিচ দিয়ে সুরঙ্গ বরাবর চলাচল করবে মেট্রো। ইতোমধ্যে এটি ট্রায়াল রানের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গঙ্গার নিচে মেট্রোর করিডোর তৈরি কাজও প্রায় শেষ।

আরও পড়ুন : রাজধানী সুপার মার্কেটটি ঝুঁকিপূর্ণ

এছাড়া সল্টলেক সেক্টর ৫ থেকে ২ টি ট্রেন পৌঁছে গেছে অ্যাসপ্ল্যানেড স্টেশনে। আর ঐ ট্রেনকেই অ্যাসপ্ল্যানেড থেকে গঙ্গার নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে হাওড়া ময়দানে।

কলকাতায় একাধিক রুটে সার্বিক কার্যক্রম চলেছে পুরোদমে। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে প্রথমে পরিষেবা চালু হয় সেক্টর ৫ থেকে ফুলবাগান পর্যন্ত। বর্তমানে মেট্রো চলছে শিয়ালদহ পর্যন্ত। এতেই জুড়বে অ্যাসপ্ল্যানেড ও হাওড়া ময়দান।

আরও পড়ুন : ৪০০ অভিবাসী নিয়ে ভাসছে নৌকা

এর আগে ৯ এপ্রিলের (রোববার) মধ্যে গঙ্গার নীচ দিয়ে প্রথম ছুটবে মেট্রো, এমনই খবর ছড়িয়ে পড়েছিল সর্বত্র।

মেট্রোর জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র জানান, ট্রায়াল রান নয়, শুধুমাত্র রেক সরানো হয়েছে। সল্টলেক সেক্টর ৫ থেকে ব্যাটারিচালিত ২ টি ট্রেনকে আনা হয়েছে অ্যাসপ্ল্যানেড স্টেশনে। খুব শিগগিরই গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ট্রায়াল রান হবে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এদিকে মেট্রোর কার্যক্রম চলাকালীন ২০২২ সালে বউবাজারে ফের বিপর্যয় ঘটে। শুধু বাড়ি নয়, ঐ বছরের মে মাসে ফাটল ধরেছিল রাস্তাতেও। এদিন সেক্টর ৫ থেকে বউবাজারে নিচ দিয়ে নির্বিঘ্নেই মেট্রো পৌঁছে গিয়েছিল অ্যাসপ্ল্যানেডে। এতে প্রাথমিকভাবে স্বস্তিতে রয়েছেন মেট্রোর কর্মকর্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা