আন্তর্জাতিক

দ্বিতীয় বিতর্কের জন্য মুখিয়ে বাইডেন প্রস্তুত ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আয়োজিত দ্বিতীয় টিভি বিতর্ক অনুষ্ঠানে হাজির হতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের করোনা হয়ে থাকলে এক সপ্তাহ পর এই বিতর্ক করা উচিত হবে না বলে জানিয়েছেন বাইডেন। -খবর ফক্স নিউজ।

আগামী ১৫ অক্টোবর ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সঙ্গে দ্বিতীয় দফা বিতর্ক করতে উন্মুখ হয়ে আছেন বলে জানান করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফিরেই একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন নির্বাচনের মাত্র এক মাস আগে ট্রাম্পের করোনা আক্রান্তের ঘটনায় জো বাইডেনের সাথে পরবর্তী বিতর্ক অনুষ্ঠান ঘিরে এরই মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে অসুস্থতা নিয়েই বিতর্কে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মঙ্গলবার সাংবাদিকদের বাইডেন বলেন, সে যদি এখনো করোনায় আক্রান্ত থাকে তাহলে আমার মনে হয় বিতর্ক করা উচিত হবে না।

বাইডেন বলেন, আমি জানি না যে প্রেসিডেন্ট ট্রাম্প এখন কেমন আছে। আমি তার সঙ্গে বিতর্কের জন্য মুখিয়ে আছি। তবে আশা করছি যাতে সকল প্রটোকল অনুসরণ করা হয়। টানা তিন রাত হাসপাতালে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় সোমবার হোয়াইট হাউজে ফিরে যান তিনি। এর পর এক টুইট বার্তায় প্রথম রাত দারুণ কেটেছে বলে জানান ট্রাম্প।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা