আন্তর্জাতিক

ট্রাম্পকে দেওয়া হচ্ছে ককটেল থেরাপি

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় তাকে ককটেল অ্যান্টিবডি থেরাপি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।

শনিবার (০৩ অক্টোবর) রাতে সাংবাদিক গোলাম মোর্তজার সঙ্গে ফেসবুক এক লাইভে এ কথা জানান তিনি।

ড. বিজন কুমার শীল বলেন, 'আমি সিঙ্গাপুরে আসার পর বর্তমানে যেহেতু কোয়ারেন্টাইনে আছি, তাই পড়াশোনা, লেখালেখির পাশাপাশি টেলিভিশন দেখার সুযোগ পাচ্ছি। যে সুযোগ আমি বাংলাদেশে থাকতে ব্যস্ততার কারণে পাইনি। টেলিভিশনের খবরে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত। তখন আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেই, ট্রাম্পের জন্য বেস্ট চিকিৎসা হবে অ্যান্টিবডি থেরাপি। তার পরে দেখি তাকে সেই অ্যান্টিবডি থেরাপিই দেয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'করোনা আক্রান্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ককটেল অ্যান্টিবডি থেরাপি দেওয়া হচ্ছে। ককটেল অ্যান্টিবডি থেরাপি এবং প্লাজমা থেরাপির পার্থক্য হচ্ছে, দুটির মূল কম্পোনেন্ট কিন্তু এক। প্লাজমাতেও যে নিউট্রালাইজ অ্যান্টিবডি রয়েছে, ককটেলেও সেই একই অ্যান্টিবডি থাকে।

'ককটেল অ্যান্টিবডি থেরাপি বলা হচ্ছে এই কারণে যে হিউম্যান এবং মাউসের অ্যান্টিবডি একত্র করে এটা বানানো হয়। ককটেল অ্যান্টিবডি থেরাপিতে করোনাভাইরাসকে সরাসরি আক্রমণ করে তার ডোমেইনকে ভেঙে দেওয়া হয়। ফলে তার শরীরে ভাইরাসের মাল্টিফিকেশন রেট কমে আসবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।'

বাংলাদেশে ককটেল অ্যান্টিবডি তৈরি করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে ড. বিজন কুমার শীল জানান, 'বাংলাদেশে এটা করতে সময় লাগবে, তবে এটা করার মতো লোক রয়েছে। আমি যখন ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত পিএইচডি করি, আমার মূল থিসিস ছিল মনোক্লোনাল অ্যান্টিবডি। সেই কনসেপ্ট থেকেই ককটেল অ্যান্টিবডি তৈরি করা হয়েছে। এটা কোনো বিষয় না, আমি নিজেও এটা তৈরি করতে পারব। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরোট্রিতে নিঃসন্দেহে এটা তৈরি করার পরিবেশ রয়েছে। গণস্বাস্থের ল্যাবে যে ফ্যাসিলিটি আছে, সেখানেই এটা করা সম্ভব, এটা খুব কঠিন কিছু না। এই বিষয়টা আমি খুব ভালো করেই জানি।'

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা