আন্তর্জাতিক

৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওমরাহ

আন্তর্জাতিক ডেস্ক : সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে আগামীকাল রবিবার (৪ অক্টোবর) থেকে সীমিত পরিসরে ফের শুরু হতে যাচ্ছে ওমরাহ। ওমরাহ চালুর তিন ধাপবিশিষ্ট পরিকল্পনার প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরা অংশ নিতে পারবেন। এছাড়া মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববী নিবন্ধিত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এরই মধ্যে করোনা রোধে পবিত্র দুই মসজিদে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খবর সৌদি গেজেটের।

তিন ধাপের প্রথম ধাপ আগামীকাল ৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এক হাজার করে ছয়টি দলে মোট ছয় হাজার লোক ওমরাহে অংশগ্রহণ করতে পারবেন। ১৮ অক্টোরব দ্বিতীয় ধাপে প্রতিদিন ১৫ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। ১ নভেম্বর তৃতীয় ধাপে প্রতিদিন ২০ হাজার লোক অংশ নিতে পারবেন। তৃতীয় ধাপে বিশ্বের সব সুনির্দিষ্ট দেশের মুসলিমরা অংশগ্রহণের সুযোগ পাবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চতুর্থ ধাপে ওমরাহ ও পবিত্র দুই মসজিদ স্বাভাবিক হবে।

ওমরাহে অংশগ্রহণের জন্য চালু হয়েছে বিশেষায়িত অ্যাপ ‘ইতিমারনা’। গত ২৭ সেপ্টেম্বর অ্যাপটি চালু হওয়ার পাঁচ দিনের মাথায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এক লক্ষ ৮০ হাজার ৪১ জন। প্রথম ধাপে প্রতিটি দল ওমরাহের জন্য তিন ঘণ্টা সময় পাবে। তাওয়াফের সময় ওমরাহ পালনকারীদের নিয়ে চলার জন্য ১৬ জন দলনেতা থাকবেন। এই সময়ে করোনা থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা