আন্তর্জাতিক

কারাবাখের প্রধান শহরে আজারবাইজানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগোর্নো-কারাবাখের প্রধান শহর স্টিপানাকার্তে আজারবাইজানের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আর্মেনিয়া। শুক্রবার (৩ অক্টোবর) সেখানে টানা ষষ্ঠ দিনের মতো সংঘর্ষ চলেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার কারাবাখের প্রধান শহর স্টিপানাকার্তে আজারবাইজানের সেনারা প্রচণ্ড গোলাবর্ষণ করে এবং এতে বহু মানুষ আহত হয়েছে। ভারী গোলাবর্ষণের পাশাপাশি সেকানে অ্যাম্বুলেন্সের শব্দ শোনা যায়।

এদিকে, আজারবাইজান স্পষ্ট করে বলেছে, যুদ্ধবিরতির আগে নাগোর্নো-কারাবাখ থেকে আর্মেনিয়ার সেনা প্রত্যাহার করতে হবে।

দক্ষিণ ককেশাস অঞ্চলের বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে কয়েক দশক ধরে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। আন্তর্জাতিক আইন অনুসারে অঞ্চলটি আজারবাইজানের বলে স্বীকৃত হলেও ১৯৯০’র এর দিকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর গেরিলা গোষ্ঠীর সহায়তায় আর্মেনিয়া তা দখল করে নেয়।

গত রবিবার (২৭ অক্টোবর) থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চলে নতুন করে বড় রকমের সংঘর্ষ শুরু হয়েছে এবং এ পর্যন্ত সেখানে দুই শতাধিক বেশি মানুষ মারা গেছে যার মধ্যে ৩০ জনের বেশি বেসামরিক লোকজন।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা