আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়িতে করোনার থাবা 

আন্তর্জাতিক ডেস্ক :

মহামারি করোনাভাইরাস এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছে । তার বাড়ির কাজের ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) হাথরস কাণ্ডের প্রতিবাদে পথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে গান্ধী মূর্তির পাদদেশ প্রতিবাদ সমাবেশ থেকে বিজেপিকে তুলোধুনা করেন,ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এটা বলা হয়েছে। এরপর মমতা জানান, তার বাড়িতেও করোনা হানা দিয়েছে।

মমতা বলেন , ‘বাড়িতে আমরা তিনজন থাকি। একটি ছেলে রয়েছে, আমি গেলে ও চা করে দেয়। কাল বাড়ি গিয়ে দেখছি, চা দেয়ার কেউ নেই। শুনলাম তার করোনা হয়েছে।’ মমতা আরও জানান, ‘করোনায় কমিউনিটি স্প্রেড হয়ে গেছে। আমার বাড়ির ছেলেটি তো কোথাও যেত না। ওদের সবসময় আলাদা রাখা হতো। তবুও করোনা হয়ে গেল।’

ভারতে করোনা ভাইরাস ছড়ানোর জন্য বিজেপিকে দায়ী করেন তিনি। মমতার অভিযোগ, ‘আমরা সেভাবে মিছিল-মিটিং করছি না। কিন্তু বিজেপি মিছিল-মিটিং করে যাচ্ছে। দাঙ্গা লাগাচ্ছে, করোনা ছড়িয়ে যাচ্ছে। অথচ অনেক রাজ্যে কেউ তো বাইরেই বেরোচ্ছে না। আমরা তো সবসময় রাস্তায় রয়েছি। কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘মহামারি করোনাভাইরাসের প্রকোপ চলছে। আমার দলের নেতারাও মারা গেছেন। পুলিশ সদস্য, সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। কত মানুষ মারা যাচ্ছে। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে অনুরোধ করে মমতা।

সান নিউজ /পিডিকে/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা