সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা, ৫ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা।

আরও পড়ুন: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। সাদা রঙের ওই ভ্যানের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটে গাড়ির পেছনে বড় লাল অক্ষরে “প্রেস” শব্দটি দেখা যাচ্ছে।

নিহত সাংবাদিকদের নাম হলেন- ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সিপিজে’র তথ্য মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা