সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক: আজারবাইজানের বাকু থেকে ৬৭ জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত ৪০ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কাজাখস্তানের জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিনির্বাপণ কর্মীরা উড়োজাহাজের আগুন নিভিয়ে ফেলেছেন। ৩ শিশুসহ জীবিত উদ্ধার করা ২৭ জনকে পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আজারবাইজান এয়ারলাইন্স বলেছে, এমব্রেয়ার ১৯০ উড়োজাহাজের জে২-৮২৪৩ ফ্লাইটটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। কিন্তু কাজাখস্তানের আকতাউ থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উড়োজাহাজটি জরুরি অবতরণে বাধ্য হয়।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পরপরই রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ দেশে ফিরেছেন। বুধবার রাশিয়ায় শীর্ষ এক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

ভোলায় ২৯০ বস্তা সার আটক, গোডাউন সিলগালা

ভোলার ইলিশায় নদীপথে সার পাচারের সন্দেহে ২৯০ বস্তা...

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামে এক বৃদ...

উলিপুরে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৪ জুয়াড়ি আটক

কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে...

মার্কিন সংসদের উচ্চকক্ষে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ!

এক নজরে: আবদুল আল–সাইদের ঐতিহাসিক সিনেট জয়

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা