সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানী বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আরও পড়ুন: তুরস্কে বিস্ফোরণে নিহত ১২

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলাযর লামানসহ ৭ টি গ্রামকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি। এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এ সময় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । এই হামলায় একটি পরিবারের ৫ সদস্য নিহত হয়েছে। হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানী বাহিনীর বিমান হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে ও বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে। এই হামলা অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে পাকিস্তানের এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একই সাথে তারা এই হামলার নিন্দা করেছে।

আরও পড়ুন: ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

অপরদিকে, পাকিস্তান আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত না করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর সূত্রগুলো জানায়, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা