আন্তর্জাতিক

আজ আবারও হাথরাসে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য আজ আবারও যাওয়ার চেষ্টা করবেন দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে হাথরাসে নির্যাতিতার বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন রাহুল ও প্রিয়াঙ্কা। এর আগে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টাকালে আটক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

প্রথম চেষ্টা ব্যর্থ হলেও হাল ছাড়ছেন না রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথে সরকারের উপর চাপ বজায় রাখতে হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন তিনি। এখন দেখার বিষয় আজও কি যোগীর পুলিশের বাধার মুখে পড়েন কি না রাহুল-প্রিয়াঙ্কা। কেননা কংগ্রেস সূত্রে খবর, এ দিনই তড়িঘড়ি ‘গৃহবন্দি’ করা হয়েছে উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতিকে।

কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানিয়েছে, উত্তরপ্রদেশে দলের সভাপতি অজয় কুমার লাল্লুকে গৃহবন্দি করা হয়েছে। তবে এ দিন রাহুলের দলও ভারী থাকবে। তার সঙ্গে ৪৫ থেকে ৫০ জন প্রতিনিধি যোগ দিতে পারেন। দিল্লি এবং উত্তরপ্রদেশ সীমানাতেই কংগ্রেসের প্রতিনিধিদলকে বাধা দেয়া হবে বলে আশংকা করছে কংগ্রেস।

এদিকে হাথরাসের অতিরিক্ত পুলিশ সুপার প্রকাশ কুমার জানান, “বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে বাইরের কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রতিনিধিকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না।”

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা