আন্তর্জাতিক

যোগী-পুলিশের ধাক্কা, প্রতিবাদে রাজপথে মমতা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশের হাথরাসকাণ্ড নিয়ে উত্তপ্ত পুরো ভারতীয় রাজনীতি। কেন্দ্র থেকে তৃণমূল, সব জায়গাতেই এখন আলোচনার বিষয় হাথরাসকাণ্ড। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার (২ অক্টোবর) আটকে দিয়েছিল তৃণমূল সাংসদদের। পুলিশের ধাক্কায় ধরাশায়ী হয়েছেন রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

এদিকে শনিবার (৩ অক্টোবর) বিকেলে কলকাতার রাজপথে নামছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীকে গণধর্ষণ করে খুন এবং তারপর সেখানকার পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা আগেই নিন্দায় সরব হয়েছিলেন। শনিবার সেই ইস্যুতেই মিছিল করতে চলেছেন তিনি।

আজ আবারও হাথরাসে ধর্ষণে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাবেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্যাতিতার বাড়িতে যাওয়ার চেষ্টাকালে যোগী পুলিশের ধাক্কা-বাককিতণ্ডার এক পর্যায়ে আটক হয়েছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক তরুণী রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে উত্তরপ্রদেশ পুলিশ পরিবারের সদস্যদের বিনাউপস্থিতিতে রাতের আঁধারে ওই তরুণীর মরদেহ পুড়িয়ে দেয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা