আন্তর্জাতিক

ট্রাম্পের সুস্থতা কামনায় বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত বিশ্বনেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশিরভাগই নেতারই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর নিউজ উইকের।

মহামারির শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করেছেন।

টুইটারে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডির জন্য আমার শুভকামনা। আশা করি তারা করোনাভাইরাস থেকে দ্রুত আরোগ্য লাভ করবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত টুইট বার্তায় ‘বন্ধু’ ট্রাম্পের আরোগ্য কামনা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেছেন। তাইওয়ানের পক্ষ থেকেও ট্রাম্পের আরোগ্য কামনা করে বার্তা পাঠানো হয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল লিখেছেন, ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবাইকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা