অনেক আগে গাঁজা সেবন করেছিলাম: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

অনেক আগে গাঁজা সেবন করেছিলাম: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

গাঁজা সেবনের কথা স্বীকার করেন নিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন। নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এমনটি স্বীকার করে নেন। জানা গেছে, আগামী ১৭ অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। পাশাপাশি গাঁজার বৈধতা নিয়েও গণভোট হতে যাচ্ছে দেশটিতে। এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে তুমুল বিতর্ক।

ভোটের আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনসের মুখোমুখি আধাঘণ্টার বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। বিতর্কে জেসিন্ডা বলেন, হ্যাঁ, অনেক আগে আমি গাঁজা সেবন করেছিলাম। গাঁজার বৈধতার বিষয়ে জেসিন্ডা বলেন, আমি চাই যে নিউজিল্যান্ডের মানুষই এটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। আমি এটি নিয়ে রাজনীতি করতে চাই না।

এদিকে জেসিন্ডার প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিনস বিতর্কে জানিয়েছেন যে তিনি কখনো গাঁজা সেবন করেননি। গণভোটে গাঁজার বৈধতার বিপক্ষে ভোট দেবেন বলেও জানান তিনি। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সাফল্য অর্জন করায় নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন জেসিন্ডা আরডের্ন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা