ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্রমাগত রকেট হামলা
আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্রমাগত রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) উত্তর ইরাকে কুর্দিস্তান অঞ্চলে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে কমপক্ষে ছয়টি রকেট আঘাত হানেসিএনএন এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিমানবন্দরের সঙ্গে একটি সামরিক ঘাঁটিতে তিনটি রকেট হামলা হয়েছে বলে এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন। বাকি তিনটি রকেট হামলা হয় ঘাঁটির বাইরে।
অন্যান্য সময়ে ব্যবহৃত হওয়ার তুলনায় এবারের রকেটগুলো ছিল বেশ বড় বলে জানিয়েছে মার্কিন সূত্র। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

নিনেভেহ প্রদেশের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হাশাদ আল শাব্বি নিয়ন্ত্রিত একটি গ্রাম থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে দাবি করেছে কুর্দিস্তান কর্তৃপক্ষ।

ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী এরবিল প্রশাসনিক এলাকায় একাধিক রকেট হামলা চালিয়েছে। যে এলাকা থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে সেখানকার নিরাপত্তা কমান্ডারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এক টুইটবার্তায় লেখেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টায় কোনও হামলাকে বরদাশত করবে না কুর্দিস্তান সরকার।

এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা