বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিসহ কয়েকশ অভিবাসী
আন্তর্জাতিক

বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিসহ কয়েকশ অভিবাসী

সান নিউজ ডেস্ক:

ইতালিতে পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বসনিয়ার জঙ্গলে রয়েছেন কয়েকশ মানুষ। এদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। প্রচণ্ড শীতে তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই ছাদহীন বিশাল জঙ্গলে কাটছে তাদের দিন-রাত। খবর রয়টার্সের

এর আগে চলতি সপ্তাহে মানব পাচারের শিকার হয়ে স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশি আটকের খবর মিলেছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের খবর নতুন নয়। এই ভয়ংকর পথ পাড়ি দিতে গিয়ে বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশের এই চেষ্টা বন্ধ হয়নি। বর্তমানে বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া পার করে ইতালি প্রবেশের নতুন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের এই ৩ দেশের পর অড্রিয়াটিক সাগরের ওপারেই তাদের স্বপ্নের দেশ ইতালি।

সেখানে রাতে থাকার জন্য পলিথিন দিয়ে তাঁবু খাটিয়েছেন তারা। সেখানে অবস্থান নেয়া বাংলাদেশি মোহাম্মদ আবুল বলেন, 'এখানে অনেক সমস্যা। পানি নাই, টয়লেট নাই, কোনো চিকিৎসার বন্দোবস্তও নাই'।

তিন দশক ধরে যুদ্ধ চলার পর এখন কিছুটা স্থিতিশীল বসনিয়া। এমন অবস্থায় তারা অভিবাসীদের স্বাগত জানাচ্ছিল। তবে এখন এসব অভিবাসীকে বোঝা মনে করছে তারা। অন্য দেশ থেকেও অভিবাসীরা বসনিয়া হয়ে ইইউভুক্ত দেশগুলোতে ঢুকতে আসছে।

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা