পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের অভিযোগ, সীমান্তে বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে। সংবাদটি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

এতে জম্মু ও কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ধেয়ে আসা এলোপাথাড়ি গুলিতে এক ভারতীয় সেনা নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) ভোর রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে এ ঘটনা ঘটে। এর পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও। পাকিস্তানি সেনার গুলিতে নিহত সেনা ল্যান্স নাইক কর্নেল সিং। আর আহত হয়েছেন রাইফেলম্যান বীরেন্দ্র সিং। তার চোখে আঘাত লেগেছে। গুরুতর অবস্থায় তাকে রাজৌরির সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের অভিযোগ, সেপ্টেম্বরের শুরুর দিকেও বিনা প্ররোচনায় কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান।

চলতি বছরের আগস্ট পর্যন্ত ২৭ কাশ্মীরি নাগরিক পাকিস্তানি সেনার গুলিতে নিহত ও আহত হয়েছেন আরও কমপক্ষে ১০০ জন। তবে আজকের হামলা ও এসব হতাহতের বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা