পাকিস্তানি গোলায় ৩ ভারতীয় সৈন্য নিহত
আন্তর্জাতিক

পাকিস্তানি গোলায় ৩ ভারতীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর ছোড়া গোলায় ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত এবং আহত পাঁচজন। জম্মু-কাশ্মীরের সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সামরিক বাহিনীর গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নয়াদল্লি। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাঁ সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় দুই সৈন্য নিহত ও চারজন আহত হয়েছেন। আহত সৈন্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া, পুঞ্চ জেলার মানকোট ও কৃষ্ণ ঘাঁটি সেক্টরের কাছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক সামরিক বাহিনীর গোলায় আরও এক ভারতীয় সৈন্য নিহত ও এক জওয়ান আহত হয়েছেন।

ভারতীয় সামরিক বাহিনী বলছে, বিনা উসকানিতে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার মাধ্যমে অস্ত্রবিরতি লঙ্ঘনের শুরু হলেও শেষে মর্টার থেকে গোলা বর্ষণ করে পাকিস্তান। ভারতীয় সামরিক বাহিনী উপযুক্ত জবাব দিয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকতা। তবে পৃথক এ গোলাবর্ষণের ঘটনায় পাকিস্তানি সৈন্য হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

গত পাঁচদিন ধরে পুঞ্চের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে পাক সামরিক বাহিনী গোলাবর্ষণ করছে বলে অভিযোগ তুলেছে নয়াদিল্লি। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের গোলায় পুঞ্চের কয়েকটি গ্রামের অনেক প্রাণী আহত হয়। গত মাসে পাকিস্তান সামরিক বাহিনী সীমান্তে অন্তত ৪৭ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারত। গত ৫ সেপ্টেম্বর রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে পাকিস্তানের সামরিক বাহিনীর ছোড়া ভারী গোলায় ভারতীয় এক সেনা কর্মকর্তা নিহত ও আরও একজন আহত হন। এ ঘটনার দু'দিন আগে গত ২ সেপ্টেম্বর রাজৌরির কেরি সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান সেনাবাহিনী গোলাবর্ষণ করলে ভারতীয় এক সৈন্য মারা যান।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা