ট্রাম্প ও তার স্ত্রী করোনাক্রান্ত
আন্তর্জাতিক

ট্রাম্প ও তার স্ত্রী করোনাক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে তারা এ ফল পেয়েছেন।

এক টুইট বার্তায় ট্রাম্প জানায়, আজ রাতে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এবং আমি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছি। আমরা কোয়ারেন্টিনে আছি এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শিগগিরই শুরু করবো। একসঙ্গে আমরা এই লড়াই করবো!

জানা গেছে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী টিমের একজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই নারীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে ট্রাম্পের। সে কারণে হপ হাইকস করোনা আক্রান্ত হওয়ার পর ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া কোয়ারেন্টিনে চলে যান

ট্রাম্প এক টুইট বার্তায় গতকালই জানিয়েছেন, হপ হাইকস করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর তিনি নিজে এবং ফার্স্ট লেডি মেলানিয়া করোনা পরীক্ষার ফল জানার অপেক্ষায় কোয়ারেন্টিনে আছেন।

৩১ বছর বয়সী এই নারী গত সপ্তাহে জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের বিতর্ক অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাম্পের বিমানে ছিলেন। মুখে মাস্ক না থাকা অবস্থায় ট্রাম্পের সঙ্গে গত সপ্তাহে ছবিও তুলেছেন তিনি।

গত বুধবার মিনেসোটায় এক অনুষ্ঠানে যাওয়ার সময়ও একই বিমানে খুব কাছাকাছি ছিলেন ট্রাম্প ও হপ হাইকস। ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় লেখেন, হপ হাইকস, কোনো বিরতি ছাড়াই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। অবিশ্বাস্য!

এরপর বৃহস্পতিবার রাতেই ট্রাম্প ও মেলানিয়া জানতে পারেন, তারাও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা