আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে আহত ৪ সাংবাদিক
আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে আহত ৪ সাংবাদিক

সান নিউজ ডেস্ক:

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন ফ্রান্সের ও দু’জন আর্মেনিয়ার। খবর মর্নিংস্টারআল জাজিরা’র।

যে ৪ জন আহত হয়েছেন তাদের মধ্যে ফ্রান্সের লে মন্ডে সংবাদপত্রের দু’জন প্রতিবেদক। বাকি দু’জনের একজন আর্মেনিয়া টিভির ক্যামেরাম্যান ও অন্যজন আর্মেনিয়ার ২৪নিউজের প্রতিবেদক।

রোববার থেকে শুরু হওয়া আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে এ পর্যন্ত শতাধিক মানুষ নিহত হয়েছে।

যে অঞ্চলটি (নাগোর্নো-কারাবাখ) নিয়ে এই দুটি দেশ যুদ্ধ করছে সেটি মূলত আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বহুবছর ধরে সেটি আর্মেনিয়া শাসন করে আসছে। ১৯৯৪ সালের যুদ্ধের পর থেকে সেখানে আর্মেনিয়ার সেনাবাহিনী রয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, একমাত্র তখনই তারা যুদ্ধ থামাবে যখন আর্মেনিয়া নাগোর্নো-কারাবাখ অঞ্চল ছেড়ে যাবে।

তিনি বলেছেন, ‘আজারবাইজান তাদের রাষ্ট্রাধীন অঞ্চলের অখণ্ডতা পুনরুদ্ধার করছে।’

অবশ্য আর্মেনিয়া এই যুদ্ধের জন্য আজারবাইজানকে দায়ী করছে। বাকুর কারণেই যুদ্ধের সূচনা হয়েছে বলে অভিযোগ আর্মেনিয়ার। তারা এও দাবি করছে যে আজারবাইজানের পক্ষ নিয়ে তুরস্ক তাদের যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা