সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

রোববার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আরও পড়ুন: মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

প্রতিবেদনে বলা হয়, মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালানোর আগে স্থানীয় সময় শনিবার রাতে ইউক্রেনকে লক্ষ্য করে ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। যার মধ্যে ৬২টি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানান, রাশিয়ার মোট ৬টি অঞ্চলকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের ৮৪টি ড্রোন ধ্বংস করেছে। সেই গুলোর মধ্যে বেশ কয়েকটি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিলো।

এদিকে, মস্কোর গভর্নর জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ২ বছর পার করেছে। এ সময় মধ্যে এটিই সবচেয়ে বড় হামালা। রাশিয়ার কর্মকর্তারা জানায়, বেশির ভাগ ড্রোন রামেনস্কয়, কোলোমনা এবং ডোমোদেডোভো অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোয় বারে হামলা, নিহত ১০

কিয়েভের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন জ্বালানি শোধনাগার, বিমানঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালানো হচ্ছে। মস্কো-কিয়েভ উভয় পক্ষই নতুন ড্রোন উদ্ভাবন ও কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

অপরদিকে, মস্কোর পক্ষ থেকে ড্রোন হামলা থেকে সুরক্ষার জন্য ইলেকট্রনিক ছাতার মতো প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তার আওতায় বিভিন্ন স্তরে মস্কোর বিভিন্ন ভবন থেকে কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থা নেয়া হয়েছে। এতে করে যে কোনো ধরনের ড্রোন ক্রেমলিনের কাছাকাছি পৌঁছানোর আগেই ধ্বংস করা সম্ভব।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা