সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়ার রাসায়নিক কারখানায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তুলা শহরের একটি রাসায়নিক কারখানায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ।

আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

শুক্রবার (৮ নভেম্বর) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলা এই হামলায় আলেক্সিনস্কি রাসায়নিক কারখানায় তীব্র বিস্ফোরণ ঘটে, যার ফলে এলাকাজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

এসবিইউ সূত্রে জানা গেছে, হামলায় অন্তত ১৩টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর ফলে কারখানাটির গানপাউডার উৎপাদন কেন্দ্রে ব্যাপক ক্ষতি হয় এবং অ্যাসিডের কারণে কমলা রঙের ধোঁয়া ছড়িয়ে পড়ে। হামলার পর কারখানার সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

এদিন ইউক্রেনের হামলায় আলেক্সিনস্কায়া তাপ বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটি ১১০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ধ্বংস হয়ে গেছে।

তুলা শহরের এই রাসায়নিক কারখানাটি মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এটি রুশ সেনাবাহিনীর জন্য গানপাউডার ও গোলাবারুদ উৎপাদন করে থাকে বলে দাবি করেছে এসবিইউ।

এসবিইউর একজন মুখপাত্র বলেছেন, আমাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল রাশিয়ার সামরিক খাতের সঙ্গে যুক্ত অস্ত্রাগার, সামরিক বিমানবন্দর ও কারখানা ধ্বংস করা। এর ফলে রাশিয়ার সামরিক সক্ষমতা কমে আসবে, যা আমাদের দেশকে সুরক্ষা দেবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত রাতে কিয়েভ প্রশাসন রুশ ভূখণ্ডে ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলার চেষ্টা করেছিল, যা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিয়েছে।

এদিকে, এই হামলার পর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর বিমান হামলার সতর্কতা জারি করা হয়। তবে রুশ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে রাসায়নিক কারখানায় ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা