সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মেক্সিকোয় বারে হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৪

শনিবার (৯ নভেম্বর) রাতে শহরের ঐতিহাসিক এলাকা লস কান্তারিতোস বারে এই হামলা ঘটে বলে জানিয়েছেন কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফেরুস্কা বলেন, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছেন, ৪ জন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসেছিল। তারা ভারী অস্ত্র নিয়ে বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর বারের ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরও অন্তত ৭ জন আহত হয়েছেন।

এই হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা