করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে, 'লজ্জা' বললেন ট্রাম্প
আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ২ লাখ ছাড়িয়েছে, 'লজ্জা' বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী দেশটিতে ৬৮ লাখের বেশি মানুষ করোনাভাইরানসে আক্রান্ত হয়েছে। বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত যুক্তরাষ্ট্র।

করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত মার্চে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, 'তার প্রশাসন করোনা থেকে আমেরিকানদের রক্ষায় খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে।' ট্রাম্পের সেই বক্তব্য সত্ত্বেও সম্প্রতি দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যায়।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে পেনসেলভানিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন আগামী নভেম্বরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প। এসময় করোনায় এত বেশি সংখ্যক মৃত্যুর বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান এক রিপোর্টার। তার উত্তরে ট্রাম্প বলেন, 'এটা লজ্জাজনক। এটা খুবই ভয়ঙ্কর। চীনের জন্যই সারা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা যথোপযুক্ত পদক্ষেপ না নিলেও যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আরও বেশি হতো।'

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা