ফের চালু হচ্ছে ওমরাহ, জেনে নিন প্রক্রিয়াসমূহ
আন্তর্জাতিক

ফের চালু হচ্ছে ওমরাহ, জেনে নিন প্রক্রিয়াসমূহ

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছেন সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই ঘোষণায় জানিয়েছে, প্রথম ধাপে কেবল সৌদি আরবের বাসিন্দারা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জন্যও ওমরাহ চালু হবে। সৌদি ভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ সালেহ বেনতিন বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা সৌদি আরব সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে তিন ধাপে হজ কার্যক্রম আবার শুরু করা নিয়ে কাজ করছে মন্ত্রণালয়।’

বেনতিন বলেন, ‘প্রথম পর্যায়ে সৌদি আরবের স্থানীয় নাগরিক ও প্রবাসীরা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। ওমরাহ সেবা স্বাভাবিক ধারণক্ষমতার ৪০ ভাগ থাকবে। দ্বিতীয় ধাপে তা বৃদ্ধি পেয়ে ৭৫ ভাগ হবে। আর সর্বশেষে কার্যক্রম পুরোপুরি চালু হবে এবং সৌদি আরবে বাইরে থেকেও সবাই ওমরাহ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে। তবে সর্বাবস্থায় স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।’

হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ মাশাত বলেন, ‘প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ওমরাহ কার্যক্রম পরিচালনা ও ওমরায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে একটি ফোরাম গঠন করা হয়। এ ছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ওমরাহযাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে।’

সৌদির ওমরাহ চালুর ধাপগুলো হলো-

১ম ধাপ: ৪ অক্টোবর হতে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা মোট ধারণক্ষমতার ৩০% হারে (দৈনিক প্রায় ছয় হাজার) ওমরাহ পালন করতে পারবে।

২য় ধাপ: ১৮ অক্টোবর হতে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত সৌদি নাগরিক এবং বিদেশিরা মোট ধারণক্ষমতার ৭৫% হারে (দৈনিক প্রায় পনের হাজার ওমরাহকারী, ৪০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে।

৩য় ধাপ: ১ নভেম্বর হতে সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা মোট ধারণক্ষমতার ১০০% হারে (দৈনিক প্রায় বিশ হাজার ওমরাহকারী, ৬০ হাজার নামাজ আদায়কারী) মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ আদায় এবং মসজিদে নববীতে জিয়ারাহ করতে পারবে। করোনা শেষ হয়েছে এই ঘোষণা না দেওয়া পর্যন্ত এভাবে চলবে।

করোনার বিপদ শেষ হয়েছে মর্মে ঘোষণা দেয়ার পর সৌদির অভ্যন্তরের এবং বাইরের সৌদি নাগরিক ও বিদেশিরা সকলেই স্বাভাবিক সময়ের ন্যায় ওমরাহ এবং যিয়ারাহ করতে পারবে।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা