উপকূলে আটকে পড়ে ৯০ তিমির মৃত্যু!
আন্তর্জাতিক

উপকূলে আটকে পড়ে ৯০ তিমির মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ায় তাসমানিয়া দ্বীপের উপকূলে আটকা পড়া ২৭০টি তিমির মধ্যে ৯০ তিমির মৃত্যু হয়েছে। আরও তিমি মৃত্যুর পথে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা।

তাসমানিয়ার পশ্চিম উপকূলে বহু সংখ্যক তিমির আটকা পড়ার ঘটনাটি সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশ পায়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ২৫ তিমিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর বিবিসির

পাইলট তিমিগুলোর মধ্যে যেগুলো এখনও বেঁচে আছে তাদের রক্ষার চেষ্টা করছেন জীববিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, এর জন্য কয়েকদিন সময় লাগবে।

কী কারণে তিমিগুলো তীরে চলে এসেছে তা এখনও জানা যায়নি। সৈকতে তিমি চলে আসা ওই এলাকায় সাধারণ ঘটনা হলেও ২০০৯ সালের পর থেকে এত তিমিকে একসঙ্গে সাগর থেকে উঠে আসতে দেখা যায়নি।

তাসমানিয়ান মেরিটাইম কনসারভেশন প্রোগ্রামের উদ্ধারকারীরা সোমবার রাতে পশ্চিম উপকূলে পৌঁছান। তারা জানান, দ্বীপের ম্যাককুয়েরি হেডস নামক একটি এলাকাজুড়ে তিনটি দলে তিমিগুলোকে পাওয়া গেছে, দ্বীপের একটি প্রত্যন্ত অন্তরীপের এই এলাকাটিতে যাওয়ার তেমন কোনো রাস্তা নেই এবং জলযানও ওই এলাকায় খুব কম যায়।

প্রায় ২০০ তিমিকে একটি বালুচরে পাওয়া যায়, কয়েকশত মিটার দূরে পাওয়া যায় আরও ৩০টি তিমিকে। অন্য আরও ৩০টি তিমিকে কাছাকাছি আরেকটি জায়গায় পাওয়া যায়।

বন্যপ্রাণী বিষয়ক জীববিদ ড. ক্রিস কার্লিয়ন জানান, অধিকাংশ তিমিই দুর্গম স্থানে আছে বলে তাদের উদ্ধার করা আরও কঠিন হয়ে উঠেছে।

সান ‍নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা