শিশুদের প্রতিদিন ৯০ মিনিট কিমের মহত্ত্ব পড়তে হবে
আন্তর্জাতিক

শিশুদের প্রতিদিন ৯০ মিনিট কিমের মহত্ত্ব পড়তে হবে 

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরীয় নেতা কিম জং উনের মহত্ত্ব সম্পর্কে দেশটির শিশুদের প্রতিদিন ৯০ মিনিট করে পড়তে হবে। কিম কতোটা মহান, তা কবিতা-গানের মাধ্যমে প্রতিদিন পড়বে দেশটির শিশুরা। নতুন শিক্ষা কারিকুলামে এমন সিদ্ধান্ত হয়েছে।

কিমের সম্পর্কে উত্তর কোরিয়ার প্রি-স্কুলের শিক্ষার্থীদের এমন শিক্ষা দেওয়ার পরামর্শ দেন কিম জং উনের বোন কিম ইয়ো জং। এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন। সিউলের উত্তর কোরিয়াভিত্তিক ওয়েবসাইট এনকে এই খবর দিয়েছে।

উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে গত মাসেই। তবে এটি এই মাসে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, দেশের প্রতি অনুরাগ, ভক্তি বাড়াতেই এই পরিকল্পনা করা হয়েছে। যেন সাধারণ মানুষের মধ্যে ছোট থেকেই দেশের প্রতি অনুরাগ তৈরি হয় তাই এই ব্যবস্থা।

এই মহত্ত্ব প্রচারক পাঠে বলা হয়েছে, কিম জং উন ছোটবেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তার বুদ্ধির তারিফ করে দেশের শিশুদের উদ্বুদ্ধ করার কাজ করবে উত্তর কোরিয়ার সরকার।

সান নিউজ/ বিএম/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নীরব ঘাতক হৃদরোগ: যেসব সূক্ষ্ম লক্ষণ দেখে আগেই সতর্ক হবেন

হৃদরোগের সমস্যার ক্ষেত্রে লক্ষণগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে এবং গুরুতর হৃদ...

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭০

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৭০ জনকে গ্...

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করলেন ট্রাম্প

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা