ভারতে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১০
আন্তর্জাতিক

ভারতে ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে তিনতলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ভেঙেপড়া ভবনটিতে আটকা পড়ে আছেন অনেকেই।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, খবর পেয়ে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর একটি দল ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেছে।

দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ইতোমধ্যে ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের মতো আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা।

থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করতো।

সান নিউজ/আরএইচ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা