স্কুলে ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর   : মালালা
আন্তর্জাতিক

স্কুল ফেরা হবে না দুই কোটি নারী শিক্ষার্থীর : মালালা 

প্রশান্ত কথা :

শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলেও দুই কোটি নারী শিক্ষার্থীর আরও কখনোই স্কুলে ফেরা হবে না। এই শঙ্কা প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী এবং নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই।

মহামারি করোনা সংকটে স্থবির সমগ্র পৃথিবীর গতি আস্তে আস্তে ফিরতে শুরু করেছে । তবে স্বাভাবিক জীবনযাপনে ফেরার চেষ্টা প্রানপণ। নেই কোনো ভ্যাকসিনের অগ্রগতি। এই পরিস্থিতিতে অধিকাংশ আক্রান্ত দেশে এখনও বন্ধ স্কুল–কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। অনিশ্চয়তা মধ্যে রয়েছে বিশ্বের ১৬০ কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন।

বিশ্ব এই পরিস্থিতি সামলে উঠলে দেশে দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের খুলে দেয়া হলেও কতজন নারী শিক্ষার্থী পুনরায় স্কুলে পড়াশোনা করতে পারবেন বা যাবেন, তা নিয়ে সন্দিহান শান্তিতে নোবেল পুরষ্কার পাওয়া মালালা ইউসুফজাই। জাতিসংঘের এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় তাই নারী শিক্ষার্থী ঝড়ে পড়ার আশঙ্কার কথাই শোনালেন তিনি।

মালালা বলেন, ‌‌‌‘মহামারি সংকট শেষ হলেও কেবল শিক্ষাক্ষেত্রে আরও দুই ‌কোটি মেয়ে ঝড়ে পড়বে। যাদের আরও কখনোই ফেরা হবে না স্কুলে। ইতোমধ্যে‌ গোটা বিশ্বে শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ঘাটতি ২০০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।‌’

পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের আয়োজিত একটি আয়োজনের বিরতিতে দেয়া বক্তৃতার সময় মালালা বলেন, নারী শিক্ষার মতো বিশ্বের সামষ্টিক লক্ষ্যগুলো অর্জনে মারাত্মক আঘাত হেনেছে কোভিড-১৯।

মালালা আরও বলেন, ‌‘‌১২ বছর বয়সী প্রত্যেক শিশুকে সমান শিক্ষা প্রদানে আর কবে প্রয়োজনীয় তহবিল বরাদ্দের প্রতিশ্রুতি দেবেন?কবে শান্তি ও শরণার্থীদের সুরক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন?‌ আর কবে আপনারা পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেবেন?‌’‌‌

প্রসঙ্গত গত মাসে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে; এমন এর আগে কখনো হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, তাদের ৯৯ শতাংশ নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।

পাকিস্তানের প্রত্যন্ত সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা তালেবানের বাধার পরও নারীশিক্ষা বিস্তারে কাজ করে যাওয়ায় ২০১২ সালে জঙ্গিরা তাঁকে গুলি করে। ২০১৪ সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি।

সান নিউজ/পিডিকে | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা