সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন : দেশে ফিরলেন ১৪০ পাকিস্তানি শিক্ষার্থী

রোববার (১৯ মে) আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনারকবলে পড়া হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন ছিলেন।

আরও পড়ুন : ডক্টরেট ডিগ্রি পেল বিড়াল

দেশটির কর্তৃপক্ষ বলেছে, খারাপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্ধারকর্মীদের। জরুরি অপারেশনের জন্য ড্রোন ইউনিটকে ব্যবহার করা হচ্ছে।

অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তাদের বহনকারী অন্য দুইটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে এরই মধ্যে পৌঁছেছে।

আরও পড়ুন : পাকিস্তানে গাড়ি খাদে পড়ে নিহত ১৪

তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তাছাড়া কী কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনারকবলে পড়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা