ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে টর্নেডো আঘাতে কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

আরও পড়ুন: কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যূু

টর্নেডো সালফার শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। সেখানে কমপক্ষে ৫ হাজার মানুষের বসবাস। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ঘরের ছাদ উড়ে গেছে, অনেক গাছ ঘরের ওপর পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যানবাহন।

ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট বলেছেন, টর্নেডো যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা আপনি বিশ্বাস করতে পারবে না। সেখানের সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

হিউজেস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইক ডকরে বলেন, মৃতদের মধ্যে একটি ৪ মাস বয়সী শিশুও রয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে বিশ্বে ৪০ হাজার মৃত্যুর আশঙ্কা

স্টিট বলেছেন, এ ঘটনায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এমন কয়েক জন রয়েছেন যারা একটি বারে ছিলেন।

পুরো অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী টর্নোডোতে প্রায় ১০০ মানুষ আহত হয়েছেন। এখনো ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।

স্টিট বৈরী আবহাওয়ার কারণে ১২ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ওকলাহোমার গর্ভনরের সঙ্গে কথা বলেছেন বাইডেন। সেখানের পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেয়ার কথা জানিয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা, বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা