সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কম্বোডিয়ায় বিস্ফোরণে ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ সৈন্য নিহত হয়েছেন।

আরও পড়ুন : নুসেইরাতে হামলা, নিহত ১৫

শনিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণে ২০ জন সৈন্য নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় কাম্পং স্পেউ প্রদেশে বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটে এবং প্রধানমন্ত্রী হুন মানেট বলেন, তিনি এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত’।

আরও পড়ুন : ভারতে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু

অবশ্য বিস্ফোরণের কারণ ঠিক কী সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিহত সৈন্যদের পরিবার ও আহত সৈন্যদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী মানেট বলেন, নিহত সৈন্যদের পরিবারের প্রতি তার ‘গভীর সমবেদনা’ প্রকাশ করছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একাধিক বিস্ফোরণের ঘটনা শোনা যায়। স্থানীয় সময় দুপুর প্রায় পৌনে ৩টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। যদিও ওই ফুটেজের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয়নি।

আরও পড়ুন : ভারতীয় ৩ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ‘গোলাবারুদের একটি গুদামে বিস্ফোরণের’ এই ঘটনায় সম্পূর্ণরূপে অস্ত্র বোঝাই একটি ট্রাকও ধ্বংস হয়ে গেছে।

বার্তাসংস্থা এএফপি বলেছে, একটি অফিস বিল্ডিং এবং আশপাশের ব্যারাক ধ্বংস হয়েছে। এছাড়া আশপাশের ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানেট বলেছেন, কর্তৃপক্ষ জরুরিভাবে এই ঘটনায় নিহত সৈন্যদের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ব্যবস্থা করবে এবং অর্থ প্রদান করবে।

প্রসঙ্গত, এর আগে ২০০৫ সালে বাটামবাংয়ের কাছে একটি সামরিক অস্ত্র ডিপোতে বিস্ফোরণে পাঁচ কম্বোডিয়ান নিহত এবং আরও তিনজন আহত হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা