নিরপরাধ কাশ্মীরিদের হত্যা করা হয়েছে: ভারতীয় সেনাবাহিনী
আন্তর্জাতিক

নিরপরাধ কাশ্মীরিদের হত্যা করা হয়েছে : ভারতীয় সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের জুলাই মাসে কাশ্মীরে ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধ ৩ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী।

গত ১৮ জুলাই দেশটির সেনাবাহিনী জানিয়েছিল, তারা শোপিয়ানের আমশিপোরা গ্রামে অজ্ঞাত তিন ‘বিদ্রোহীকে’ হত্যা করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, নিহত তিন শ্রমিক রাজৌরি জেলার বাসিন্দা ছিলেন বলে শনাক্ত করা গেছে। তাদের ‘সাজানো বন্দুকযুদ্ধে’ হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেছিল তাদের পরিবার। সংবাদটি প্রকাশ করেছে আল জাজিরা

সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া এক বিবৃতিতে জানান, সেনা কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমশিপোরা অভিযানের বিষয়ে তদন্ত শেষ হয়েছে। তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু প্রমাণ মিলেছে যা ইঙ্গিত দিচ্ছে, অভিযানের সময় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইনের (এএফএসপিএ) অধীনে প্রয়োগ করা ক্ষমতার মাত্রা ছাড়িয়ে গেছে।

বিবৃতিতে তিনি বলেন, তদন্তে সংগৃহীত প্রাথমিক তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, আমশিপোরা অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা এখনও জানা যায়নি এমন তিনজন হলেন- ইমতিয়াজ আহমেদ, আবরার আহমেদ ও মোহাম্মদ ইবরার। তারা রাজৌরি থেকে ফিরছিলেন। তাদের ডিএনএ প্রতিবেদন আসার অপেক্ষায় রয়েছে। সন্ত্রাস কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোন যোগসূত্র ছিল কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

এর আগে পুলিশ দাবি করেছিল, ওই অভিযানে সেনা সদস্যদের ওপর গুলি চালানো হয়েছিল।

ঘটনার কিছুদিন পরে নিহত তিন ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখান থেকেই তাদের শনাক্ত করেন স্বজনেরা। তারা এই হত্যাকাণ্ডকে বেআইনি বলে অভিযোগ করেন।

শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর বিবৃতির পর নিহত ইবরারের চাচাতো ভাই নসিব খাতানা আল জাজিরাকে জানান, নিহতরা সবাই একে অপরের চাচাতো ভাই ছিলেন। তারা কাজের জন্য রাজৌরি থেকে শোপিয়ান গিয়েছিলেন।

নসিব বলেন, আমরা ১৭ জুলাই শোপিয়ান পৌঁছায় এবং ওই রাতেই শেষবারের মতো তাদের সঙ্গে কথা হয়েছিল। করোনাভাইরাসের কারণে লকডাউন চলছিল তখন। তাই আমরা ভেবেছিলাম, তাদের হয়তো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা তাদের খবরের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আমরা তাদের কোন খবর পাইনি।

তিনি বলেন, আমরা ছবি দেখার পর স্বজনদের চিহ্নিত করে অভিযোগ করি। তাদের সন্ত্রাসী বলে দাবি করেছিল সেনাবাহিনী। নিরপরাধ মানুষদের সঙ্গে তারা আর কত অন্যায় করতে পারে।

ভুক্তভোগী আরেক পরিবারের এক সদস্য জানান, স্বজনদের ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে দীর্ঘদিন ধরে ঘুরতে হচ্ছে আমাদের। গত ৩ আগস্ট নমুনা নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এখনও ফলাফল মেলেনি।

তিনি বলেন, আজ প্রত্যেক পরিবার থেকে একজন করে ডেকে নিয়ে তারা স্বীকার করেছে, তিনজনকে সাজানো বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। আমরা চাই আমাদের স্বজনদের যারা হত্যা করেছে তাদের প্রকাশ্যে এনে সাজা দেওয়া হোক। আমরা তিনজনের মরদেহ চাই।

জুলাইয়ের ওই কথিত বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন ইবরার। তিনি পড়াশোনার জন্য দিনমজুরের কাজ করে অর্থ জমাচ্ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

এর আগে, ২০১০ সালের মে মাসে পুলিশ তদন্তে জানা যায়, কাশ্মীরের কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী মাচিল এলাকায় সেনাবাহিনীর সাজানো বন্দুকযুদ্ধে তিনজন বেসামরিক নিহত হয়।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা