ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর
আন্তর্জাতিক

ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক:

২৭ বছর পর অবশেষে রায় হতে চলেছে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস মামলার। আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত। রায়ের সময় এই মামলায় অভিযুক্তদের আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে,

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেন কট্টর হিন্দুত্ববাদীরা। ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, মুরলি মনোহর জোসি, উমা ভারতী, সাবেক রাজ্যপাল ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, বিজেপি নেতা বিনয় কাটিয়ারসহ একাধিক ব্যক্তিত্ব এই মামলায় অভিযুক্ত।

এই মামলায় ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছিল সিবিআই, যার মধ্যে অনেকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিবিআইয়ের বিশেষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি৷ বিশেষ সিবিআই আদালতকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় রায় দিতে হবে বলে আগেই নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

১৯৯২ সালের ০৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার অভিযোগে মোট ৪৯টি এফআইআর হয়েছিল। প্রথমে ফৈজাবাদে একটি এফআইআর দায়ের করেন এসও প্রিয়বন্দ নাথ শুক্লা এবং অন্য আরও একটি অভিযোগ দায়ের করেন গঙ্গা প্রসাদ তিওয়ারি। বাকি ৪৭টি এফআইআরও পরে বিভিন্ন সময়ে করা হয়।

১৯৯৩ সালের ০৫ অক্টোবর সিবিআই তদন্ত শেষে মামলার মোট ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এর মধ্যে ১৭ জন বিচার চলাকালীনই মারা গিয়েছেন।

গত ৩১ আগস্ট রায়দানের জন্য শেষ দিন হিসেবে ধার্য করেন সর্বোচ্চ আদালত৷ তারপরই বিচারপতি আর এফ নরিম্যান, নবীন সিনহা, ইন্দিরা বন্দ্যোপাধ্যায় জানান যে, পরিস্থিতি বিবেচনা করে তারা এই মামলার রায়দানে আরও একমাস সময় দিচ্ছেন৷

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা