আন্তর্জাতিক

উগান্ডায় জেল ভেঙে পালিয়েছে ২শ’র বেশি কয়েদি

আন্তর্জাতিক ডেস্কঃ

উগান্ডার একটি কারাগারে রক্ষীদের পিটিয়ে ১৫টি অস্ত্র ছিনিয়ে নিয়ে জেল ভেঙে পালিয়ে গেছে দু'শ ১৯ জন কারাবন্দী। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে অভিযানের সময় পালিয়ে দু'জন ক্রসফায়ারে মারা পড়েছেন। আমেরিকান গণমাধ্যম রয়েটার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

উগান্ডার কারামোজা কারাগার থেকে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) পালিয়ে যায় বন্দিরা। কারাগারের প্রাচীর ভেঙে প্রহরী পিটিয়ে অস্ত্র কেড়ে নিয়ে যায় তারা। একে৪৭ রাইফেল ও গোলাবারুদ ছিনিয়ে নিয়েছে পালিয়ে যাওয়া বন্দিরা।

জানা গেছে, গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত আসামিরা পালিয়ে গেছে। হত্যাকারী, ছিনতাকারী ও ধর্ষক রয়েছে পালিয়ে যাওয়াদের তালিকায়। তাদের আটকের ব্যাপারে উগান্ডায় বড় ধরনের অভিযান শুরু হয়েছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পর এ নিয়ে উগান্ডায় তৃতীয়বারের মতো জেল পালানোর ঘটনা ঘটালেন বন্দিরা।

মোরোটো পর্বতের পাদদেশে অবস্থিত কারাগারটি থেকে বের হয়ে পাশের পাহাড়েই লুকিয়ে পড়ে তারা।

নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে কয়েদিরা হলুদ পোশাক ছেড়ে জেল থেকে বের হন উলঙ্গ হয়ে। অভিযান চালিয়ে এ পর্যন্ত দুই কয়েদিকে পুনরায় আটক এবং দু’জনকে হত্যার তথ্য নিশ্চিত করেছে প্রশাসন।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা