আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্কঃ

আজ ১৭ সেপ্টেম্বর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন। এ উপলক্ষে ভারতজুড়ে এক সপ্তাহব্যাপী ‘সেবা শপথ’ কর্মসূচি উদযাপন করছেন বিজেপির নেতা-কর্মীরা। পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা মোদির জন্মদিনটি পালন করছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মোদির মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

টুইট করে রাষ্ট্রপতি জানান ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুভ জন্মদিন ও আপনাকে শুভেচ্ছা। ঈশ্বর সর্বদা আপনাকে সুস্বাস্থ্যবান ও খুশি রাখুক এবং দেশ যেন আপনার মূল্যবান সেবা পেয়ে থাকে।’

টুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লেখেন ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্ব আঙিনায় ভারতের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। তার সুস্বাস্থ্য কামনা করি এবং আশা করি তিনি অনেক বছর ধরে দেশকে সেবা দিয়ে যাবেন।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা। তার নেতৃত্ব প্রদান, দৃঢ় বিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ফলে ভারত অভূতপূর্বভাবে উপকৃত হয়েছে। দরিদ্র ও প্রান্তিক মানুষদের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করে চলেছেন। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।’

টুইট করে রাহুল লেখেন ‘প্রধানমন্ত্রী মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা।’

টুইট করে মোদিকে শুভেচ্ছা জানিয়ে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান ‘আপনার জন্মদিনে শুভ কামনা। আপনার দীর্ঘজীবন ও সুস্থতা কামনা করছি। নতুন শক্তি নিয়ে ভারত সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রবল ইচ্ছাশক্তির জোরে সমগ্র বিশ্বে ভারত তার পরিচিতি প্রতিষ্ঠা করেছে।’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘মোদিজি, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি।’

বলিউড থেকেও শুভেচ্ছার বার্তা এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা রাওয়াত জানান, প্রধানমন্ত্রীর জন্য লাখ লাখ ভারতবাসী সম্মানিত ও অনুপ্রাণিত।’

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে বিদেশ থেকেও। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, নেপালের প্রধানমন্ত্রী কে.পি.ওলি প্রমুখ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন সকালে বিদেশ থেকে মোদিকে প্রথম শুভেচ্ছা বার্তা দিয়ে ওলি জানান ‘ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এই দুই নেতা আরও গভীরভাবে কাজ চালিয়ে যাবে।’

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা