যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়েছে গেছে ইউরোপেও
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দাবানলের ধোঁয়া ছড়িয়েছে গেছে ইউরোপেও

আন্তর্জাতিক ডেস্ক:

২০২০ সাল যেন আমেরিকার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথমে করোনায় বিধ্বস্ত সারা দেশ, এর মধ্যেই গত একমাস ধরে পুড়ছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তার সঙ্গে সঙ্গে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) হ্যারিকেন স্যালির আঘাতে লণ্ড ভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি অঙ্গরাজ্য।

তবে সবচেয়ে ভয়াবহ আকার ধারন করেছে ক্যালিফোর্নিয়ায় সৃষ্ট দাবানল। একমাসেরও বেশি সময় ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন আর ওরেগন অঙ্গরাজ্যের বহু কাউন্টি। লোকালয় আর বনভূমির ৫ লাখ একরের বেশি পুড়ে গেছে এরই মধ্যে। প্রায় দুই হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য অবকাঠামো। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রতিনিয়তই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলেছেন বাসিন্দারা।

দাবানলে নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। এর পাশাপাশি অত্যাধুনিক অগ্নি নির্বাপণ সরঞ্জাম নিয়ে আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে চলেছেন দমকল বাহিনীর প্রায় দুই হাজার কর্মী।

স্থানীয় এক বাসিন্দা জানান, ক্যালিফোর্নিয়ায় বছরের এই সময়টায় দাবানল আমাদের কাছে স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু এযাবৎকালে এরকম আগুন কখনোই দেখিনি। এ ভয়াবহতা বর্ণনা করা যাবে না। প্রকৃতি শান্ত হোক, শুধু এই প্রার্থনা করি।

দাবানলের কালো ধোঁয়ার জন্ম দিয়েছে নতুন উদ্বেগ। বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ছে নিউইয়র্ক আর ইউরোপের বেশ কিছু অংশে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। হাঁপানি আর শ্বাসকষ্টের মতো রোগে ভুগতে শুরু করেছেন অনেকেই।

আরেক বাসিন্দা বলেন, ‘আমাদের বাড়ি-ঘর সবকিছুই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। আমি অ্যাজমার রোগী। এ বাতাসে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরপরই ছটফট করছি। বৃষ্টি না হলে দাবানল পুরোপুরি নেভানো যাবে না বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।’

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা