ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে বেড়েছে প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন : যেসব পণ্যের দাম কমবে বা বাড়বে

শুক্রবার (২ জুন) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৮৫ হাজার ৪৩৭ জনে।

আরও পড়ুন : পাকিস্তানে বিস্ফোরণে নিহত ৫

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৯০ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৯৭ লাখ ২৬ হাজার ৬৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৬০৪ জন এবং মারা গেছেন ২০ জন। এতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১১৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৮০৪ জনের।

আরও পড়ুন : আইইডি বিস্ফোরণে সেনাসদস্য নিহত

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন এবং মারা গেছেন ২০ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৭১ লাখ ২৩ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৬৫ হাজার ৫৩১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ফান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৯০ হাজার ৩৩০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৩১১ জনের।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

একই সময়ে পোল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৮ জন এবং মারা গেছেন ৫ জন।

গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯৯ জন এবং মারা গেছেন ৯ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৭৬ লাখ ২১ হাজার ৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩ লাখ ৩৪ হাজার ১৬৭ জন মারা গেছেন।

একই সময়ে ইন্দোনেশিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬৫ জন এবং মারা গেছেন ২ জন।

আরও পড়ুন : বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ জনের

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা