স্বাস্থ্য

আরও ৮৪ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

মঙ্গলবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৯ মে) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬১ জন ও ঢাকার বাইরের ২৩ জন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৯২৭ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৯৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন।

অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯ জন ও ঢাকার বাইরে ৫৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন।

আরও পড়ুন: মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

বিদায়ী বছরে অর্থাৎ ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা