প্রতীকী ছবি
স্বাস্থ্য

মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২১

সান নিউজ ডেস্ক: আবারও করোনাভাইরাসে মৃত্যুশূন্য দিন দেখল দেশ। ফলে মৃত্যুর সংখ্যা (২৯ হাজার ৪৩৭) অপরিবর্তিতই থাকল। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২১ জনে। শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জনে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

বুধবার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ৮৮৩টি ল্যাবে ২ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৩ হাজার ২১১টি।

আরও পড়ুন: আমদানি করা হচ্ছে সার ও তেল

২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ, মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং মোট মৃত্যুহার ১ দশমিক ৪৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

মানবতার পক্ষে লড়ে নোবেল পেলেন নাভি পিল্লাই

আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা, বিশ্বজুড়ে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগান স্পিন ও পেসের তোপে দ্বিতীয় সেশনে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা