৮৮২ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ
স্বাস্থ্য

৮৮২ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন : যুদ্ধ না, আমরা শান্তি চাই

রোববার (২৯ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই ১৬৭টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আর ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান।

রাজধানী ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে ৭১৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশারে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদফদর।

আরও পড়ুন : ২২ আরোহীসহ নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত

এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে গত দুই দিনে আমরা এখন পর্যন্ত (বিকেল) ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি।

অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : ৮৯ টাকায় ডলার বিক্রি করবে ব্যাংক

তিনি বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

এছাড়া অভিযানে ঢাকা বিভাগের ১৩টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

ডেঙ্গুতে রেকর্ড ১০ মৃত্যু, হাসপাতালে ১৯৯৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ১০ জনের মৃ...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা