করোনা সংক্রমণ এই মুহূর্তে নিম্নমুখী (ছবি: সংগৃহীত)
স্বাস্থ্য

বিশ্বে করোনায় মৃত্যু নামল হাজারের নিচে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে। এসময় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৯৯ জনের। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে ছয়শতাধিক।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জন। আগের দিন শুক্রবার ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রোববার (২৯ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১০ হাজার ২৫২ জনের। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ৫৩ কোটি ১২ লাখ ২৬ হাজার ৯৩১ জন। এর মধ্যে ৫০ কোটি ১৭ লাখ ৮৫ হাজার ৫১২ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তাইও্যানে। এদিন দেশটিতে ১২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১১ জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৮১ জনের। শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ১৫ হাজার ৭০৩ জনে।

এছাড়া বিশ্বে দিনে শনাক্তেরও শীর্ষে আছে উত্তর কোরিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৮ হাজার ৫৩০ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৩ লাখ ৫৯ হাজার ৩৮০ জন। এসময় দেশটিতে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৯ জনের।

আরও পড়ুন: অবৈধ ক্লিনিক বন্ধ না হলে ব্যবস্থা

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব পাওয়া যায়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়লে গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

সিলেট টেস্টে বুধবার (২০ মে) জয়ের পর আইসিসি টেস্ট র...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

বিচার চাই না, বিচার করতে পারবেন না: রামিসার বাবা

আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না...

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছেন আফগান পিতারা

তালেবান শাসিত আফগানিস্তানে অর্থনৈতিক সংকট ও মানবিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা