স্বাস্থ্য

খুলনায় তিন হাসপাতালে ১৫ জনের মৃত্যু  

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় তিন হাসপাতালে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে করোনায় ১৪ জন এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে খুলনার তিন হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এদিকে খুলনা আবু নাসের হাসপাতালের নতুন করোনা ইউনিটে প্রথম দিনে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন - খুলনা মহানগরীর দৌলতপুরের বেগম (৫০), খানজাহান আলী রোডের শেখ ওহিদুজ্জামান (৬৮), দোলখোলা এলাকার আনোয়ারা (৬২), সদরের সরদার হায়বাদ আলী (৫৫), বাগেরহাটের ফুনিয়াবাই এলাকার জাহাঙ্গীর (৫২) এবং বাগেরহাটের ডাকবাংলো এলাকার ইলিয়াস ফকির (৬০)। এ ছাড়া একজন উপসর্গে মারা গেছেন।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন। যার মধ্যে রেডজোনে ১০২ জন, ইয়ালোজোনে ৫৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর টুটপাড়া এলাকার জহুরুল হক (৬৫) ও ডুমুরিয়ার জাহানারা বেগম (৬০)। এ ছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন, তার মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩২ জন নারী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, করোনা শনাক্ত হওয়া ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে পুরুষ ১১ জন ও নারী সাতজন রয়েছে। প্রথম দিনে কোনো রোগী মারা যায়নি।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নগরীর বানিয়াখামার এলাকার আফতাব হোসেন (৭৬), ডুমুরিয়া উপজেলার চুকনগরের জাকির হোসেন (৫০), গোলনা এলাকার সালেহা বেগম (৬৭), বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা এলাকার কাজী আহাদ (২৬), নড়াইল সদরের দর্জিপুরের হালিমা (৫৫) এবং সদরের গোবরা এলাকার মিঠু বিশ্বাস (৮১)।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৫ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন আটজন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। পিসিআর ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা