স্বাস্থ্য

ময়মনসিংহে ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

রোববার (৪ জুলাই) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ন পাল (৭৫)। ও টাঙ্গাইল শফিপুরের শামসুল হক (৭০)। ময়মনসিংহ সদরে সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৪০)।

উপসর্গে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালরের রাশিদা বেগম (৬০), জামালপুর সদরের আব্দুর রশিদ (৬৫), গাজীপুর শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)।

ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে ২২ জনসহ মোট ২৭২ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।’

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষায় মোট ৭১৭টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে সদর উপজেলার ১৩২ জন, ঈশ্বরগঞ্জের দুজন, মুক্তাগাছার তিনজন, গৌরীপুরের চারজন, ত্রিশালের ১৪ জন, ভালুকার দুজন, ফুলবাড়িয়ার তিনজন, ফুলপুরের তিনজন, তারাকান্দার পাঁচজন, হালুয়াঘাটের একজন, গফরগাঁওয়ের পাঁচজন, নান্দাইলের ১০ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা