স্বাস্থ্য

চাঁদপুরে করোনা শনাক্ত, ১৭ পুলিশ 

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরে সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন একাধিক পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। এর মধ্যে শুক্রবার (২ জুলাই) একদিনেই চাঁদপুরের ১৭ জন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। ওইদিনে আক্রান্তদের মধ্যে ১৪ জনই পুলিশ সুপার কার্যালয়ের।

শনিবার (৩ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে শুক্রবার ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৭ জনের করোনা পজিটিভ আসে।

চাঁদপুর সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন ২/৩ জন করে পুলিশ সদস্যের করোনা শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনেই করোনা শনাক্ত হয়েছে।

তিনি মনে করেন, লকডাউন বাস্তবায়নে পুলিশ রাস্তায় কর্মরত থাকায় এবং ব্যারাকে একসঙ্গে অনেকে বসবাস করায় এমনটি হতে পারে।

সাননিউজ/আসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা