স্বাস্থ্য

৮ মাসেও চালু হয়নি শেবাচিমের বার্ন ইউনিট

খান রুবেল, বরিশাল প্রতিনিধি : দীর্ঘ ৮ মাসেও চালু হয়নি দক্ষিণাঞ্চলের একমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। বিভাগের প্রধান চিকিৎসকের মৃত্যুর পর গত বছরের জুন মাসে ইউনিট বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর নতুন চিকিৎসক পদায়ন না হওয়ায় বিভাগটিতে রোগী ভর্তি এবং চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারেনি তারা। বর্তমানে পুড়ে যাওয়া রোগীদের বিকল্প ব্যবস্থায় সার্জারি ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আর সংকটাপন্ন রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়।

এদিকে, বিগত ৮ মাস ধরে বিভাগ বন্ধ থাকায় এ অঞ্চলে আগুনে পোড়া বা ঝলসে যাওয়া রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘাটছে। অথচ বিভাগটি চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষের জোড়ালো কোন উদ্যোগ চোখে পড়ছে না। তার শুধুমাত্র মন্ত্রণালয়ে সাথে চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন।

জানা গেছে, ‘২০১৫ সালের ১২ মার্চ ৮ শয্যা নিয়ে যাত্রা শুরু করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। বিভাগটিতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৮ জন চিকিৎসক ও নার্সদের ১৬টি পদ সৃষ্টি হয়। তাছাড়া পর্যায়ক্রমে রোগীর চাপ বেড়ে যাওয়ায় ৩২ শয্যায় উন্নিত করা হয় ইউনিট।

অপরদিকে, ইউনিট চালুর পরে সেখানে প্রশিক্ষিত নার্সের পর্যাপ্ত ব্যবস্থা করা গেলেও ৫ বছরেও দূর করা যায়নি চিকিৎসক সংকট। শুরু থেকে একজন মাত্র সিনিয়র কনসালট্যান্ট দিয়ে পরিচালিত হয়ে আসছিল বিভাগটি। তিনিই ছিলেন ওই বিভাগের বিভাগীয় প্রধান।

গত বছরের ২৬ এপ্রিল বরিশাল নগরীর কালিবাড়ি রোডে মমতা স্পেশালাইজড হসপিটাল নামক একটি বেসরকারি হাসপাতালের লিফটের নিচ থেকে সিনিয়র কনসালট্যান্ট ডা. এম.এ আজাদ সজল নামের ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর দুমাস পরেই বন্ধ হয়ে যায় শেবাচিম হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি।

বিভাগটিতে দায়িত্ব থাকা সিনিয়র স্টাফ নার্সরা জানিয়েছেন, ‘ডা. এম.এ আজাদ সজল এর মৃত্যুতে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি চিকিৎসক শূণ্য হয়ে পড়ে। তার মধ্যেও মে মাস পর্যন্ত ওয়ার্ডটিতে রোগী ভর্তি করে সার্জারি বিভাগের চিকিৎসকদের ডেকে এনে এবং অভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা করা হচ্ছিল।

কিন্তু এতে রোগীদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত হচ্ছিল না। তাই জুন মাসের শুরুতে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে ওয়ার্ডটিতে ভর্তির উপযুক্ত রোগীদের বার্ন ইউনিটের পরিবর্তে সার্জারি ওয়ার্ডে ভর্তি করার জন্য নোটিশ প্রদান করেন হাসপাতাল পরিচালক। সেই থেকে সার্জারি ওয়ার্ডেই চলছে পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আগুনে পুড়ে যাওয়া হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রোগী আব্দুস সাত্তার বলেন, ‘আগুনে আমার ডান হাতের একাংশ পুড়ে গেছে। এখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে আমাদের ঢাকায় গিয়ে চিকিৎসা নিতে বলেছে। কিন্তু ঢাকায় গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ আমার নেই। তাই এখানে বসেই চিকিৎসা নিচ্ছি। এখন বাচা-মরা আল্লাহর হাতে।

আলাপকালে সার্জারি ওয়ার্ডের কয়েকজন চিকিৎসক ও নার্স বলেন, ‘বর্তমানে শীত মৌসুমে পোড়া রোগীর চাপ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই দু-একজন রোগী আসছেই। কিন্তু সার্জারি ওয়ার্ডে বার্নের রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এসব রোগীর চিকিৎসার জন্য ভালো এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজন। যা সার্জারি ওয়ার্ডে বজায় রাখা সম্ভব নয়। এ কারণে বেশিরভাগ পোড়া রোগীকে এখানে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সাবেক ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লিংকন দত্ত জানান, ‘চিকিৎসক না থাকার কারণে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটটি আপাতত বন্ধ রয়েছে। এ বিভাগের রোগীদের এখন সার্জারি ওয়ার্ডে চিকিৎসা সেবা দেয়া হয়। এই বার্ন ইউনিটে যারা দায়িত্বে ছিলেন তারা এখন ওই ইউনিটের মালামাল পাহারা দিচ্ছেন।

বিভাগের বর্তমান ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স লাকি আক্তার বলেন, ‘চিকিৎসক সংকটের কারণে বিভাগটিতে রোগী ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। আদৌ বিভাগটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। পরিচালক স্যার ভালো বলতে পারবেন।

বক্তব্য জানতে হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক বলেন, ‘ডা. এম.এ আজাদ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের একমাত্র চিকিৎসক ছিলেন। তার মৃত্যুর পরে চিকিৎসক শূণ্যতার কারণে ইউনিটটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

কবে নাগাদ বিভাগ চালু হতে পারে তার নির্দিষ্ট তথ্য জানাতে না পারলেও উপ-পরিচালক বলেন, ‘আমরা এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর এ পর্যন্ত ৭থেকে ৮ টি চিঠি পাঠিয়েছি। কিন্তু কোন চিঠির জবাব পাইনি। এখন একজন চিকিৎসক পেলেই বিভাগটি পুনরায় চালু করা সম্ভব হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা দৃষ্টি দিলে খুব দ্রুতই সংকট দূর হবে বলে আশাবাদী তিনি।

সান নিউজ/খান রুবেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা