স্বাস্থ্য

কোয়ারেন্টাইনে যুক্তরাজ্য ফেরত হাজার যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক : করোনার মহামারিতে সরকার ঘোষিত সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে যুক্তরাজ্য থেকে দেশে আসা ব্যক্তিদের নিজ খরচে হোটেলে থাকতে হচ্ছে।

এজন্য সরকার নির্ধারিত ১৭টি আবাসিক হোটেলের যেকোনও একটিতে বাধ্যতামূলকভাবে ৭দিন থাকতে হচ্ছে তাদের। বিষয়টি তদারকি করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (২৯ জানুয়ারি) পর্যন্ত আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থেকেছেন যুক্তরাজ্য ফেরত সহস্রাধিক যাত্রী। গত ১ জানুয়ারি থেকে তাদের সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বাধ্যতামুলকভাবে থাকতে হচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় (২৮ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫টি ফ্লাইটে ৫ হাজার ৭২৪ জন যাত্রী বিদেশ থেকে আসেন।

তাদের মধ্যে যুক্তরাজ্য ফেরত ৮৮ জনসহ মোট ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যুক্তরাজ্য ছাড়া অন্যান্য দেশ থেকে আসা ৫ জনের মধ্যে রিয়াদ থেকে আসা একজন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। বাকি ৪ জন র‌্যাপিড এ্যান্টিজেন টেস্টের সনদ নিয়ে আসায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ডা. রিপন জানান, ৭দিন হোটেলে রাখার পর যুক্তরাজ্য ফেরত এসব যাত্রীর নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়। ফলাফল নেগেটিভ হলে মোট ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ করার জন্য তাদেরকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

আর পিসিআর ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল পজিটিভ হলে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। হাসপাতালের যাবতীয় খরচ বহন করতে হবে যাত্রীকেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা