স্বাস্থ্য

সারাদেশে টিকাদান কার্যক্রম ৭ ফেব্রুয়ারি শুরু : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে বুধবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

মঙ্গলবার বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন দেয়ার কার্যক্রম উদ্বোধন শেষে অনলাইনের মাধ্যমে নিবন্ধন শুরু হবে। অ্যাপে রেজিস্ট্রেশনের পাশাপাশি কেন্দ্রে গিয়েও সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা নেয়া যাবে।

এর আগে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অবহিতকরণ সভায় জানানো হয়েছিল, ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সাত হাজার ৩৪৪টি হাসপাতাল কেন্দ্রে করোনা টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এর একদিন আগেই দেশে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকার ৭০ লাখ ডোজ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে ভারত। আর ৫০ লাখ ডোজ কেনা হয়েছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত টিকা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। বেক্সিমকোর মধ্যস্থতায় সেই টিকা কিনছে সরকার।

সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম একজন নার্সের শরীরে প্রয়োগের মধ্য দিয়ে দেশে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রম উদ্বোধন করবেন।

সারাদেশে ব্যাপকভাবে ভ্যাকসিন প্রয়োগ শুরুর আগে কাজটি সুচারুভাবে করতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মঙ্গলবার ‘ড্রাই রান’ বা মহড়া অনুষ্ঠিত হয়।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিচালক ব্রি. জে জামিল আহমেদ জানান, বুধবার ভ্যাকসিন প্রয়োগ কাজের উদ্বোধনের প্রস্তুতি এরই মধ্যে তারা শেষ করেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার...

আলবেনিয়ায় দফায় দফায় সংঘর্ষ চলছে

দীর্ঘ কয়েক দশক পর রাজনৈতিক অস্থিরতায় চরম উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব ইউরোপের র...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা